চাটমোহর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৩:৪০ পিএম
চাটমোহর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

পাবনার চাটমোহর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মোঃ আব্দুস সালাম সভাপতি এবং মোঃ আব্দুল মজিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  গত বৃহস্পতিবার (১৮ জুন) সুষ্ঠু,শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে দলিল লেখক সমিতির চত্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি গোলাপ মাওলা,সহ-সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রুনু,সাংগঠনিক সম্পাদক পদে মো.ফরিদ উদ্দিন রিপন, দপ্তর সম্পাদক পদে মোঃ শিমুল হোসেন,কোষাধ্যক্ষ পদে মোঃ নুরুল হক এবং কার্যকরী সদস্য মোঃ মিজানুর রহমান,মো. রেজাউল করিম,মোঃ আশরাফুল আলম লাল,মোঃ আব্দুল ওয়াহাব,মো.আতাউর রহমান স্বপন ও মো.রফিকুল ইসলাম। সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে বেলা একটা পর্যন্ত ভোটাররা ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপদেষ্টা আলহাজ্ব মিনহাজ উদ্দিন,আলহাজ্ব আবুল হোসেন,আলহাজ্ব আনিসুর রহমান,আলহাজ্ব শমসের আলী। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোঃ মনিরুল ইসলাম। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন সাব-রেজিস্ট্রার মোঃ আলমগীর হোসেন। ত্রি-বার্ষিক নির্বাচনে মহররম-লাল এবং সালাম-মজিদ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সালাম-মজিদ প্যানেল ১৩টি পদের মধ্যে ১২টিতে জয়লাখ করে।   এদিকে নির্বাচিত সভাপতি আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ দলিল লেখক সমিতির কার্যক্রম গতিশীল এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার জেলার সংবাদ পড়তে