সিরাজদিখানে

জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে বাবা আহত, ছেলের মৃত্যু

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ২১ জুন, ২০২৬, ১১:৩৬ এএম | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ১১:৩৬ এএম
জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে বাবা আহত, ছেলের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষে চাচার ধারালো অস্ত্রের আঘাতে  ভাতিজার মৃত্যু হয়েছে।  প্রকাশ্য দিবালোকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়  ইলিয়াস মোল্লা (৩৮)। শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, বলেন সিরাজদিখান থানার ওসি মোঃ আলাউদ্দিন।  শুক্রবার বিকালে উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের মৃত মনতাজ মোল্লার দুই ছেলে ইসহাক মোল্লা (৫৮) ও সিদ্দিক মোল্লা (৬০) জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে।   এ ঘটনায় সিদ্দিক মোল্লা লোকবল নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ইসহাক মোল্লা ও তার ভাতিজা ইলিয়াস মোল্লা ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় বাবা ও ছেলেকে ঢাকা  হাসপাতালে ভর্তি করা হয়।  চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় ইসহাক মোল্লার ছেলে ইলিয়াস মোল্লা মারা যায়। 

কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু জানান, আপন ভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর আগে একাধিকবার দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।  সিরাজদিখান থানার ওসি মো.আলাউদ্দিন জানান, তাদের আপন দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো, এর আগেও একাধিকবার তাদের মধ্যে মারামারি হয়েছে। শুক্রবারের মারামারিতে দুজন গুরুতর আহত হয়। আহত ইলিয়াস মোল্লা আজ সন্ধ্যায় ঢাকায় একটি হাসপাতালে মারা যান। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে