কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজ আহমেদ বাচ্চু মোল্লা ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিযা জেলা বিএনপি'র সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য,বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি কে শনিবারে দেখতে যান। এ সময় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা সৈয়দ মেহেদী আহমেদ রুমির চিকিৎসার খোঁজখবর নেন।
জানা গেছে সৈয়দ মেহেদী আহমেদ রুমি কুষ্টিয়া থেকে সড়ক পথে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি হন। এ সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বাচ্চু মোল্লা শনিবার ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে বোয়ালিয়া বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্বাস আলীর বোন জামাইকেওদেখতে জান।