যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের নওয়াপাড়ায় যত্রতত্র বাস দাঁড় করিয়ে যানজট সৃষ্টির দায়ে হাসান উদ্দীন (৩৫) নামে গড়াই পরিবহনের এক চালককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২১ জুন) দুপুরে উপজেলার নওয়াপাড়া নূরবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুু এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, নূরবাগ এলাকায় মহাসড়কে যত্রতত্র বাস দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করার দায়ে ‘নিউ সুমন’ নামে গড়াই পরিবহনের (ঢাকা মেট্রো গ-১৪-৪০৬২) চালক হাসান উদ্দীনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুু বলেন, ‘সড়কে যানজট সৃষ্টির দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯০ ধারায় একজন বাসচালককে চার হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’