কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৫:১৯ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় নাজমুল হুদা রাজু (৩৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনকে (৩০) আটক করেছে পুলিশ। রবিবার (২১ জুন) ভোরে উপজেলার ধোপাদীর মোড় ও সাভারপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটক নাজমুল হুদা রাজু চলিশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভারপাড়া গ্রামের মৃত মোকছেদ আলী গাজীর ছেলে। আটক আব্দুল্লাহ আল মামুন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ধোপাদী মোড় এলাকার মৃত মো. আবু তালেবের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘২০২৫ সালের নভেম্বর মাসের ১৮ তারিখ দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ও নিষিদ্ধ ছাত্রলীগের একজন মোট দুই জনকে আটক করা হয়েছে। রবিবার ভোরে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।  গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে