সৈয়দপুরে পুর্ব বিরোধ নিয়ে মারপিট থানায় মামলা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ২১ জুন, ২০২৬, ০৬:১৭ পিএম | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৬:১৭ পিএম
সৈয়দপুরে পুর্ব বিরোধ নিয়ে মারপিট থানায় মামলা

নীলফামারীর সৈয়দপুরে পুর্ব বিরোধ নিয়ে সজিব নামে একজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি করায়। এটি ঘটেছে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ছইল মাঝাপাড়া গ্রামে। ওই ঘটনায় ২১ জুন আহত সজিবের পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। বিবাদীগন হলেন মোঃ মোকছেদুল আলী ছাদুর ছেলে সাজ্জাদ হোসেন, মুসা, জসিম উদ্দিন। এছাড়াও ওয়াহেদ আলী ভাদরের ছেলে আপনসহ আরো কয়েকজন।

মামলার বিবরণে জানা যায়,বিবাদীগণ বাদীর  পাড়া প্রতিবেশী। বিবাদীগণের সহিত সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পুর্ব থেকে বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে বিবাদীগন মোঃ সজিব (১৮) কে রাজনৈতিক বিষয়ের জেরে মারপিট ও ধাক্কাধাক্কি করেছিল। সে সময় স্থানীয় লোকজন উভয় পক্ষকে হাত মিলিয়ে মীমাংসা করে দেয়। তারই জেরে গত ১৭ জুন তারা সজিব (১৮) কে সুযোগ পেয়ে মারপিট করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ে। 

এলোপাথারী মারপিট করলে তার শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফুলা জখম হয়। হত্যার উদ্দেশ্য  ধারালো ছোড়া দ্বারা পিছন দিক থেকে কোপ মারলে মাথার পিছনের অংশে লেগে রক্তাক্ত কাঁটা জখম হয়। তারপর রশি দিয়া গলা চেঁপে ধরে। এ সময় শাকিব নামে একজন এগিয়ে এলে সে প্রাণে রক্ষা পায়। মারপিট করার পর তার পকেটে থাকা ব্যবসায়িক কাজের ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। এ সময় তার ট্রাক্টর ভেঙ্গে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি করে।

আপনার জেলার সংবাদ পড়তে