দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামুল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল ২১ জুন রবিবার বিকেল ৫ টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ টি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।