ঝিকরগাছার এনামুল হত্যা মামলার আসামী মালয়েশিয়ায় আটক

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৮:৪৫ পিএম
ঝিকরগাছার এনামুল হত্যা মামলার আসামী মালয়েশিয়ায় আটক

নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন ঝিকরগাছা সদর ইউনিয়নের ফারাসাতপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রাজমিস্ত্রী এনামুল সরদার (৫৫)।এ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামী রবিউল ইসলাম মালয়েশিয়া পুলিশের হাতে আটক হয়েছেন। মনিরামপুর থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৮ জুন (সোমবার) রাত ৯টার দিকে এনামুল সরদারকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় মনিরামপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর ১১, তারিখ ৯/৬/২৬, ধারা ৩০২/৩৪ পিসি) রুজু হয়। শওকত সরদারের ছেলে রবিউল (৪৫) সহ ১১ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান হাজরা বলেন, উক্ত হত্যাকান্ডের মাস্টারমাইন্ড রবিউল ইসলাম হত্যাকান্ড সংঘটিত হওয়ার পরপরই ঐ রাতেই মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে ৯ জুন সকাল সাড়ে ৬টার ফ্লাইটে দেশ ছাড়েন।

অন্যদিকে ঐদিনই আসামিদের নামে মামলা রুজু হয়। দেশের বিমানবন্দর গুলোতে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়। মালয়েশিয়া ইমিগ্রেশনের সাথে যোগাযোগের ফলে ১০ জুনে মালয়েশিয়ার পুলিশ রবিউল ইসলামকে কুয়ালালামপুরের শিলংগর, গুডিয়ার কোট এলাকা থেকে আটক করে। আটক রবিউল মালয়েশিয়ার কারাগারে আটক রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে