কয়রায় জমি নিয়ে বিরোধের জের ধরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন ১নং কয়রা গ্রামের বাবর আলী গাজীর পুত্র আজিজুল হক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ২২ অক্টোবর আমার প্রতিপক্ষ একই গ্রামের নজরুল ইসলাম মন্টু জায়গা দখলের অভিযোগ তুল ধরে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত ঘটানাটি হলো যে, আমি কয়রা মৌজায় ১নং কয়রা গ্রামে ১৯ শতক জমি ক্রয় করে দির্ঘদিন ভোগ দখল করে আসছি। গত ২১ অক্টোবর ঐ জায়গার ঘেড়াবেড়া নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে ঘেড়াবেড়া দিয়েছে। আমার ভোগদখলীয় জায়গায় আমি কাজ করেছি। ঐ বিষয়টি নিয়ে প্রতিপক্ষরা ফায়দা লুটার চেষ্টা করছে। ইতিপুর্বে নজরুল ইসলাম মন্টু আমার নিকট জায়গার ঝামেলা আছে বলে টাকার দাবি করে। আমি তার আবদার মিটাতে না পারায় সে অনেক দিন ধরে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারই রেশ ধরে মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে। জায়গা দখলের কোন ঘটনাই ঘটেনি। ঘটনার তদন্ত করলে সকল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।