চ্যানেল আই- প্রকৃতি ও জীবন ক্লাবের

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৮:৫১ পিএম
রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

রাঙ্গামাটিতে চ্যানেল আই-প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (২১ জুন) সকালে প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে এবং রাঙ্গামাটি সদর জোনের সহযোগিতায় শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে  অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত পিএসসি।

“সবুজে সাজাই বাংলাদেশ”এই প্রতিপাদ্যে প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাংবাদিক মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও সাংবাদিক কায়ছারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মনোজ বাহাদুর গুর্খা, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান, দৈনিক গিরিদর্পন সম্পাদক নন্দন দেবনাথ, সাংবাদিক মিল্টন বাহাদুর, সাংবাদিক উছিংচা রাখাইন কায়েস, সাংবাদিক ইমতিয়াজ কামাল ইমন, সাংবাদিক মিশু দে, সাংবাদিক মনু মারমা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত বলেন, পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নাই, তাই সকলকে যার যার অবস্থানে থেকে বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, প্রকৃতি ও জীবন ক্লাবের  আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের আয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। আলোচনা সভা শেষে স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন অতিথিরা। এর আগে অনুষ্ঠানের শুরুতে অতিথিরা স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। আযোজকরা জানান, প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে এবার রাঙ্গামাটির ৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং দুটি উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালনসহ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে