নীলফামারীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ১১:০৮ এএম
নীলফামারীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

কোল্ড স্টোরেজে আলুর ভাড়া হঠাৎ করে কেজি প্রতি পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে। যা ব্যবসায়িদের জন্য ক্ষতিকর। তাই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে  নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলু ব্যবসায়িরা। ২১ জুন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এটির আয়োজন ছিল আলুর ভ্যালু চেইন প্রমশনাল বডির ব্যানারে। সংগঠনের নীলফামারী সদর উপজেলা সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব। বক্তব্য দেন সহ- সভাপতি হারুন উর রশিদ, রোকনুজ্জামান মুকুল, কচুকাটা ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল কাদির ও কিশোরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রিপন।

বক্তারা বলেন, আলুর বাম্পার ফলন হয়েছে কিন্তু বাজারে দাম নেই। বাধ্য হয়ে হিমাগারে সংরক্ষণ করতে হয় ভালো দামের আশায় কিন্তু হিমাগার মালিকরা বাজারদর মন্দা হওয়াকে পুঁজি করে ভাড়া বাড়ায়। বর্তমানে কেজি প্রতি প্রায় ৭ টাকা করে ভাড়া নির্ধারণ করে রেখেছে যা অমানবিক। ৬৫ কেজির আলুর বস্তা ভাড়া নিচ্ছে ৪ থকে ৫শ টাকায়। অথচ হিমাগারে আলু রাখতে কেজি প্রতি খরচ পড়ে তিন থেকে পাঁচ টাকা। আলুর ভ্যালু চেইন প্রমশনাল বডি নীলফামারী সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব জানান, কৃষকদের উপর অন্যায় করা হচ্ছে। আলুর দাম এমনিতে নেই তার উপর আমরা পড়েছি সিন্ডিকেটের কবলে। আমরা চাই গোটা দেশের হিমাগারগুলোতে আলুর ভাড়া ৫ টাকা করে কেজি করা হোক। জেলা কৃষি বিপণণ কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, নীলফামারী জেলায় ১১টি আলুর  হিমাগার রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে