বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও বরিশাল সিটি করপোরেশনের সাত নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম ওরফে মামা খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১০টার সময় নগরীর নাজিরের পোল এলাকার নিজ বাসভবন থেকে কাউনিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি সনজীত চন্দ্র নাথ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। সেসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার দেখিয়ে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।