প্রধানমন্ত্রীর সম্মাননা দিলেন আগৈলঝাড়া পাঠশালার শিক্ষ রমণীকান্তকে

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৪:২০ পিএম
প্রধানমন্ত্রীর সম্মাননা দিলেন আগৈলঝাড়া পাঠশালার শিক্ষ রমণীকান্তকে

৫৫ বছর ধরে বিনা বেতনে কোমলমতি শিশুদের  পাঠশালায় পাঠদান করে আসা বরিশালের আগৈলঝাড়ার রমণীকান্ত বেপারী অবশেষে পেলেন তার শিক্ষা সেবার স্বীকৃতি।

 বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা, সনদ ও নগদ দুই লাখ টাকার চেক পুরস্কার পেলেন তিনি।

সোমবার দুপুরে ঢাকার আব্দুল গণি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

 শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সভাপতিত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের পাঠশালার শিক্ষক রমণীকান্ত বেপারীর গলায় মেডেল পরিয়ে দেন। এসময় তার হাতে তুলে দেওয়ন সম্মাননা সনদ ও দুই লাখ টাকার চেক। 


আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার পাঠশালায় রমণীকান্ত বেপারীর পাঠশালার কার্যক্রম ও শিশু শিক্ষার্থীদের পাঠদান দেখে আসেন।


সোমবার সম্মাননা পাওয়ার পর আবেগাপ্লুত রমণীকান্ত বেপারী বললেন, আমি ৫৫ বছর ধরে বিনা বেতনে আমার পাঠশালার মাধ্যমে কোমলমতি শিশুদের পাঠদান করে আসছি। কোনোদিন ভাবিনি, প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা ও দুই লাখ টাকার চেক পাব। এটি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।


আমি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি কৃতজ্ঞ।


এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেছেন, স্থানীয়দের কাছ থেকে রমণীকান্ত বেপারীকে পাঠশালা কথা জানতেপাই। আমি বিষয়টি বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার স্যাকে জানালে তার নির্দেশে রমণীকান্তের পাঠশালায় সরেজমিন যাই। সেখানে গিয়ে শিশু শিক্ষার্থীদের পাঠদান দেখে খুবই ভালো লাগে। শিক্ষক রমণীকান্ত বেপারী একজন ভালো মানুষ। তার মতো মানুষ সমাজে আছেন বলেই আমাদের দেশটা ভালো আছে।


পাঁচ দশকেরও বেশি সময় ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই শিশুদের শিক্ষাদানের এই ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতি হিসেবে পাওয়া সম্মাননা ও আর্থিক পুরস্কারে রমণীকান্ত বেপারীর পাশাপাশি আনন্দিত স্থানীয়রাও। তার এই সম্মাননা সমাজে নিঃস্বার্থভাবে শিক্ষা ও মানবসেবায় নিয়োজিত অন্যদেরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

আপনার জেলার সংবাদ পড়তে