শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলা

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট): | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৫:০৭ পিএম
শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলা

বাগেরহাটের শরণখোলায় "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)"-এর আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। একই সাথে "করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বার মাস" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস কার্যালয় হলরুমে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। এ সময় উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা অর্পিতা হালদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক অপূর্ব রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম, শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (এসআই) বিপ্লব, শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম কবির, সাংবাদিক আব্দুল মালেক রেজা, মাহফুজুর রহমান বাপ্পী, নঈম আবু নাঈম প্রমুখ। কৃষি উন্নয়নের এই প্রোগ্রামে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রশিক্ষিত এবং কৃষিতে আগ্রহী নারী ও পুরুষরা অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে