তারাগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) :
| আপডেট: ২২ জুন, ২০২৬, ০৬:৪৫ পিএম | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৬:৪৫ পিএম
তারাগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা

রংপুরের তারাগঞ্জ উপজেলা-এ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (উরংরহভড়ৎসধঃরড়হ) ও অপপ্রচারের বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার মোনাব্বর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

ইউএনও মোনাব্বর হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের নেতিবাচক প্রভাব তুলে ধরে এসবের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং তথ্য যাচাই করে প্রচার , ডিজিটাল যুগে তথ্যের দ্রুত বিস্তারের কারণে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই এ ধরনের তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে এবং যাচাইকৃত তথ্যের ওপর নির্ভর করতে হবে। একই সঙ্গে সামাজিক সমপ্রীতি ও জননিরাপত্তা বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এবং অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে