জুমার নামাজ পড়তে গিয়ে যুবক নিখোঁজ, মেলেনি সন্ধান

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৬:৫০ পিএম
জুমার নামাজ পড়তে গিয়ে যুবক নিখোঁজ, মেলেনি সন্ধান

লক্ষ্ণীপুরের চন্দ্রগঞ্জে উপজেলা শহরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক। নিখোঁজের তিনদিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) জুমার নামাজ পড়তে বাড়ি থেকে বের হন স্বপন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজ স্বপন চন্দ্রগঞ্জ উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামের টিনের বাড়ি এলাকার আবুল খায়েরের ছেলে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে তার পরিবার।

জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার সময় স্বপনের পরনে সাদা পাজামা-পাঞ্জাবি ছিল এবং তার গালে ছোট দাড়ি রয়েছে। তিনি নিজ বাড়ি থেকে নিকটস্থ মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের দাবি, স্বপন দীর্ঘদিন ধরে মোবাইল গেমে আসক্ত ছিলেন। এছাড়া প্রায় দুই বছর আগে তিনি কিছুদিন মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন বলেও জানান স্বজনরা। নিখোঁজের পর থেকে স্বপনের বাবা, ভাই ও অন্যান্য স্বজনরা বিভিন্ন স্থানে তার খোঁজ চালিয়ে যাচ্ছেন। তবে এখনো তার কোনো সন্ধান মেলেনি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

স্বপনের সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা। বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, “স্বপনের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তাকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে দায়িত্বরত অফিসার।

আপনার জেলার সংবাদ পড়তে