তানোরে নিজ অর্থায়নে বৃক্ষ রোপন করলেন আনসার কমান্ডার

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) :
| আপডেট: ২২ জুন, ২০২৬, ০৭:১০ পিএম | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৭:১০ পিএম
তানোরে  নিজ অর্থায়নে বৃক্ষ রোপন করলেন আনসার কমান্ডার

রাজশাহীর তানোরে নিজের  অর্থায়নে এবছরও নিজ এলাকা কামারগাঁ ইউপির দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা ও দমদমা ঘাট রাস্তায় দুই'শটি  ঔষুধী, বনজ ও ফলজ গাছের তারা রোপন করেছেন তানোর উপজেলা সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম। সোমবার সকাল ১০ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপন করে উক্ত বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন কামারগাঁ ইউপির প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রঞ্জুন কুমার। তানোর উপজেলা সহকারী আনসার কমান্ডার জামিরুল ইসলামের সভাপতিত্বে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর ভিডিপি সদস্য তোতা মন্ডল, মনিরুজ্জামান, নুরুজ্জামানসহ এলাকার গনমান্য বৃক্তিবর্গরা।  এবিষয়ে বাতাসপুর দমদমা গ্রামের ওবাইদুর রহমান সুজন নামের এক ব্যক্তি বলেন, সহকারী ানসার কমান্ডার জামিরুল ইসলাম একজন বৃক্ষ প্রেমি মানুষ। গত ৫ বছর ধরেই তিনি বিভিন্ন এলাকার বৃক্ষ রোপন করছেন বলেও জানান তিনি। তার এই উদ্যোগকে অনেকেই প্রসংসা করছেন।  এব্যাপারে তানোর উপজেলা সহকারী আনসার প্রাটুন কমান্ডার জামিরুল ইসলাম বলেন, আমি গত ৫ বছর ধরে  নিজের ব্যক্তিগত অর্থায়নে নিজ ইউপি এলাকার বিভিন্ন সরকারি রাস্তা, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজ চত্বরে বৃক্ষ রোপন করে আসছি। ভালো লাগা থেকেই বৃক্ষ রোপন করছেন বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে