কালীগঞ্জে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৩:৪৮ পিএম
কালীগঞ্জে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহের কালীগঞ্জ বালিয়াডাঙ্গা বাজারে মাদক সেবন ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বালিয়াডাঙ্গা বাজারে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, আত্নউন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থা, তোর মানে আমি,এ কর্মসূচির আয়োজন করে।চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, স্লোগানে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের অংশ নেন। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি রাজ্জাক রাজু।বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার সভাপতি স্বপন আহমেদ, বালিয়াডাঙ্গা ন্যাশনাল প্র্রি-ক্যাডেটের প্রধান শিক্ষক মাসুদ রানা কেরামত, ইকরা প্রি-ক্যাডেটের পরিচালক খালিদ হাসান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন। এ সময় সংগঠনের সহসভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, মাদক সমাজে ভয়াবহআকার ধারণ করেছে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীরা মাদকের আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্যের অবাধ বিক্রি ও মাদকের সহজলভ্যতা তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে বলে তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধে গড়ে তুলতে হবে। বর্তমান  সরকারের কাছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, নীতি গ্রহন ও কার্যকর বাস্তবায়নে দাবি জানান বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে