সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে এবং ফ্যাসিবাদের বিচারের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল ও জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা ১২ টায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, যুবদল নেতা আলী আজিম বাবুল প্রমুখ। এ ছাড়ও পৌর জামায়াত ইসলামীর আমির রফিকুল ইসলাম, যুব নেতা শফিউল আজম, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি লিয়াকত তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর জিয়া মঞ্চের সভাপতি কাজী মঞ্জুরুল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জসিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তৃতা করেন।