কয়রায় যুবদলের বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ২৩ জুন, ২০২৬, ০৪:১৬ পিএম | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৪:১৬ পিএম
কয়রায় যুবদলের বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দীয় কমিটির কর্মসুচীর অংশ হিসাবে কয়রা উপজেলা যুবদলের উদ্যোগে সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে এবং শিষ্টাচার বহিরভুত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন ( মঙ্গলবার) বেলা ১১ টায় কয়রা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে কপোতাক্ষ কলেজ মােড়ে এ উপলক্ষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন  উপজেলা যুবদলের সদস্য সচিব মােহতাসিম বিল্লাহ। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের  সিনিয়র যুগ্ম আহবায়ক এহসানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন,  আসাদুল ইসলাম, ইউনুস আলী, দেলোয়ার গাজী, যুবদল নেতা আবুল কালাম আজাদ কাজল, মুস্তাফিজুর রহমান খোকন, মুস্তাফিজুর রহমান রাজু, আবু তাহের, মোঃ রফিকুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ হাসান, ছাত্র দল নেতা  আরিফ বিল্লাহ সবুজ, মোঃ মামুন হোসেন, আলমগীর, মেহেদী হাসান সবুজ, মোঃ ইমরান হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে