কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবনার চাটমোহর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দল অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করেন।
চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল করিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা কাজী খোকন,চাটমোহর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোলে রানা,রবিউল ইসলাম,শাকিল হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।