আশাশুনিতে উপজেলা পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০.৩০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন। প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, পিআইও আমিরুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দীলিপ কুমার সানার সঞ্চালনায় ওয়ার্কসপে কেন্দ্রীয় পানি কমিটির সদস্য মীর জিল্লুর রহমান, প্রজেক্ট অর্গানাইজার গোলাম হোসেন, কমিটির সেক্রেটারী ইয়াহিয়া ইকবাল, সহ সভাপতি জি এম মুজিবুর রহমান, আমির হোসেন বাদশা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আকাশ হোমেন, কমিটির যুগ্ম সম্পাদক কামরুন্নাহার রীনা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আক্তার হোসেন, মিথুন অধিকারী, বিধান চন্দ্র মন্ডল, সালেহা পারভিন, সুমাইয়া আফরোজ, পান্না, জাহিদুল ইসলাম বাবু, মর্জিনা ইসলাম, জাকারিয়া সরদার, আজমল হোসেন, আঃ রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রদীর গভীরতা কমে যাওয়া, টিআরএম, নদী ভাঙ্গন, জলাবদ্ধতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।