নাংলা ডিজি কপোতাক্ষ দাখিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলী

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ২৩ জুন, ২০২৬, ০৬:৫৮ পিএম | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৬:৫৮ পিএম
নাংলা ডিজি কপোতাক্ষ দাখিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলী

আশাশুনি উপজেলার নাংলা ডিজি কপোতাক্ষ দাখিল মাদ্রাসায় জ্যৈষ্ঠতার ভিত্তিতে জি এম আইয়ুব আলীকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শ্যামনন্দ কুন্ডুর নেতৃত্বে পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। নবনিযুক্ত ভারপ্রাপ্ত সুপার জি এম আইয়ুব আলী দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে