অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নওগাঁর মান্দা উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপিনেতা নুর বকস মণ্ডল, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, উপজেলা যুবদলের সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবাইদুল হক প্রমুখ।