চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়ায় কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার, শিক্ষক একরামুল হক, এনামুল হক, সুপার একরামুল হক শিক্ষিকা ইয়াসমিন খাতুনসহ অন্যরা। আলোচনা সভায় শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষা, পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।