শেরপুরে

কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা শীর্ষক প্রশিক্ষণের কনসালটেশন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ১০:৫৩ এএম
কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা শীর্ষক প্রশিক্ষণের কনসালটেশন

শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৩ জুন) শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা প্রশাসকফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জনাব মোঃ আলাউদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে কম্পিউটার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং কনজ্যুমার ইলেকট্রনিক্স বিষয়ে ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ সম্পন্নকারী ৭৪ জন প্রশিক্ষণার্থীর সঙ্গে বিসিক, বিভিন্ন উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ জনাব জহিরুল ইসলাম,  টিটিসির সম্মানিত অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার, শেরপুর চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতিসহ ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, বিসিক প্রতিনিধি এবং বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রধানগণ/প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে