কাউখালীতে

ফায়ার সার্ভিসের সদস্যসহ ৬ জন ইয়াবাসহ গ্রেফতার

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ১২:০৩ পিএম
ফায়ার সার্ভিসের সদস্যসহ ৬ জন ইয়াবাসহ গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ মোঃ মোস্তাফিজুর রহমান পিন্টু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ও তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করছে পুলিশ। গত সোমবার (২২ জুন) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বাস ষ্টান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ মঙ্গলবার তাদের জেল-হাজতো প্রেরন করে। গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান পিন্টু বাস ষ্টান্ড এলাকার মৃত আজগর আলীর ছেলে। এসময় পুলিশ তার সহযোগী কাউখালী ফায়ারসার্ভিস এষ্টেশনের কর্মী হৃদয় কুমার দাস (২৮), জেলার ভান্ডারিয়া উপজেলার কালুয়া গ্রামের জহর লাল বিশ্বাসের ছেলে প্রবির বিশ্বাস (৩৯), একই উপজেলার কলেজ রোড এলাকার কাঞ্চন আহমেদের ছেলে মোঃ মিলন হোসেন (৪০), শিকদার বাড়ির ওলিউর রহমানের ছেলে মোঃ ফেরদৌস শিকদার (৩৯) ও মুন্সি বাড়ির মোঃ মাহতাব উদ্দিনের ছেলে আল আমিন মুন্সি (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশের একটি দল বাস ষ্টান্ড সংলগ্ন মোস্তাফিজুর রহমান পিন্টুর বাসায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে তার বাসায় তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে ও তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে