যশোরের ঝিকরগাছা মহিলা কলেজে এইচ এস সি ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ জুন) সকাল ১১ টায় ঝিকরগাছা মহিলা কলেজ শিক্ষক-ছাত্রী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াস উদ্দীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিদায় অনুষ্ঠান বক্তব্য রাখেন - সহকারী অধ্যাপক (সাবেক) আব্দুল হাকিম, আমিনুল ইসলাম, আমিনুর রহমান পিন্টু, মতিয়ার রহমানপ্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর কবীর। নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ৬ ছাত্রীকে বই উপহার দেয়া হয়।