শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা

গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৬:৩৪ পিএম
গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পটুয়াখালী জেলা শাখার আয়োজনে বুধবার বিকেলে পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে শত শত সনাতনী অংশগ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কাজল বরন দাস, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সেবা সংঘ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আলাদ গোবিন্দ দাস প্রমুখ। এ সময় বক্তারা বলেন, হাজার বছর ধরে এদেশে বিভিন্ন ধর্মাবলম্বীরা সহাবস্থানে বসবাস করে আসছেন, হঠাৎ করে এমন দাঙ্গা হাঙ্গামা দেবতাকে অবমাননা মন্দির প্রতিষ্ঠায় বাধার ঘটনায় সনাতন ধর্মাবলম্বীরা আজ শঙ্কিত। সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশে সকলে সহাবস্থানে থাকতে পারলে এ দেশ ভালোভাবে চলবে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাসের আহ্বান জানান ভক্তরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে