কিশোরগঞ্জে অর্ধকোটি টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৬:৫৫ পিএম
কিশোরগঞ্জে অর্ধকোটি টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল তৈরীর কারখানা থেকে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে সদর ইউনিয়নের মধ্যরাজিব সয়ারকাজিপাড়া গ্রামের খলিলুর রহমান বাড়ির ভিতর কারখানায় অভিযান পরিচালিত হয়। এ সময় কারখানার মালিক পালিয়ে গেলেও একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে দুলু মিয়া নামে এক যুবককে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন থানার ওসি লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, মৎস কর্মকর্তা আব্দুস সালাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান। ইউএনও আরিফুর রহমান জানান, জব্দ তালিকায় অবৈধ জাল ও জাল তৈরীর ৪টা অটো সেলাই মেশিন রয়েছে। অবৈধ জাল তৈরীর কারখানা মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জব্দকৃত মালামালের বিধিগত ব্যবস্থা গ্রহণে মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে