নাগেশ্বরীতে প্রকল্প মূল্যায়ন ও সমাপনী সভা

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৭:১৫ পিএম
নাগেশ্বরীতে প্রকল্প মূল্যায়ন ও সমাপনী সভা

নাগেশ্বরীতে প্রকল্পের বিশেষ মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক মুক্ত সমাজ গড়ি, সুস্থ জীবন গড়ি এই েেস্লাগানে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের আয়োজনে, এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে এবং নাগেশ্বরী পৌর যুব সংগঠনের বাস্তবায়নে বুধবার (২৪ জুন) বেলা ১২ টায় পৌরসভা হলরুমে এই সভার অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, তরুণ সমাজকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হলে মাদককে সমাজ থেকে পুরোপুরি নির্মূল করতে হবে। একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিসীম। সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌরসভার সচিব এস. এম. মাজহারুল আনোয়ার, ট্যাক্স কালেক্টর আলী হোসেন, উচ্চমান সহকারী শেখ নাহিয়ান, এমজেএসকেএস এর পৌরসভার ফিল্ড ফ্যাসিলিটেটর মানবী রায়, পৌর যুব সংগঠনের প্রকল্প কমিটির আহ্বায়ক আকতারুল মাহমুদ, সদস্য মেহেদী হাসান, শারমিন আক্তার, মাহমুদা আক্তার, আয়েসা সিদ্দিকা এবং শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাসেল মিয়া প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে