মাদক প্রতিরোধে ভূরুঙ্গামারীতে মানব বন্ধন

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০২:৫৬ পিএম
মাদক প্রতিরোধে ভূরুঙ্গামারীতে মানব বন্ধন
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে “ এই স্লোগান কে ধারন করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারে মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে স্হানীয় হাইস্কুল মোড়ে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ জালালের সভাপতিত্বে উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন,, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুল হক,, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু ইউনিয়ন যুবদলের সভাপতি মাঈদুল ইসলাম লাভলু ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে মাদকের ছোবল থেকে এই চর ভূরুঙ্গামারী ইউনিয়নকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিরুদ্ধে লড়াই করতে বলেন। এ বিষয়ে মাদক বিক্রেতাদের অবিলম্বে মাদক বিক্রি বন্ধ করার আহবান জানান।
আপনার জেলার সংবাদ পড়তে