ঢাকা রেঞ্জের

অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান ফারুকীর গজারিয়া থানা পরিদর্শন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ২৫ জুন, ২০২৬, ০৭:৩০ পিএম | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৭:৩০ পিএম
অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান ফারুকীর গজারিয়া থানা পরিদর্শন

গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিনি গজারিয়া থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহম্মেদ এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী। এ সময় পুলিশের একটি চৌকস দল অতিরিক্ত ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তির অগ্রগতি ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান ফারুকী পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর আইনি সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় জেলা পুলিশ ও গজারিয়া থানার ওসি, তদন্ত ওসি, উপপরিদর্শকসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল, জনবান্ধব ও সেবামুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে