শেরপুর সদর উপজেলার সজবরখিলা এলাকায় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ বাস্তবায়নে বৃহস্পতিবার (২৫ জুন) ২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ১১(ঙ) লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
একই দিনে শেরপুর সদর উপজেলার নয়আনী বাজার এলাকায় অবৈধ পলিথিনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬(ক) লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। এ সময় ২৬৬ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। অভিযানসমূহে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক প্রসিকিউশন প্রদান করেন এবং জেলা আনসার বাহিনীর সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন