"মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর আগামী গড়ি" এবং "মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ তানোর উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১০ টার দিকে তানোর গোল্লাপাড়া বাজার থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে থানা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। তানোর উপজেলা যুব বিভাগের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও তানোর উপজেলা যুব বিভাগের সেক্রেটারী রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত র্যালি ও সমাবেশে বক্তব্য রাখেন কলমা ইউনিয়ন সভাপতি সোহেল রানা, তানোর পৌরসভা সভাপতি জুয়েল উদ্দিন প্রমুখ। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকসহ স্থানীয় যুবক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, বরং একটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে এখনই তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং যুব সমাজকে খেলাধুলা, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্য বোধের চর্চায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রকার কর্মসুচী গ্রহন ও বাস্তবায়নে সরকারের পাশাপাশি স্থানীযদের এগিয়ে আসতে হবে। একই সাথে
যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদক মুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন, তানোরে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও জামায়াতে ইসলামীর যুব বিভাগের এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে। তারা সকলকে মাদককে "না" বলতে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদক মুক্ত বাংলাদেশ গঠনে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, তানোরকে মাদক মুক্ত করতে প্রতিদিন পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।