জাহাঙ্গীর হোসেনের

'মার্কসবাদী রাষ্ট্রবিপ্লবীদের সংগ্রাম ও তত্ত্ব' প্রবন্ধগ্রন্থ প্রকাশিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০২:১৫ পিএম
'মার্কসবাদী রাষ্ট্রবিপ্লবীদের সংগ্রাম ও তত্ত্ব' প্রবন্ধগ্রন্থ প্রকাশিত

কবি, প্রাবন্ধিক, মার্কসবাদী লেখক ও গবেষক জাহাঙ্গীর হোসেন-এর পঞ্চম প্রকাশনা 'মার্কসবাদী রাষ্ট্র বিপ্লবীদের সংগ্রাম ও তত্ত্ব' ইতিমধ্যে প্রবন্ধগ্রন্থটি প্রকাশ পেয়েছে। বইটি বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া চাঁদপুরের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে। গ্রন্থটি ১৪৪ পৃষ্ঠার। মূল্য ৪০০ টাকা। প্রকাশনী: মেঘমালা। গ্রন্থটির ভূৃমিকা লিখেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, স্বাধীনতাত্তোর ডাকসুর সাবেক ভিপি, বিশিষ্ট অর্থনীতিবিদ কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।  বইটির 'প্রারম্ভিক কথা' লিখেন মার্কসবাদী গবেষক,  শিক্ষক ও লেখক জাভেদ হুসেন।

বইটির রচয়িতা জাহাঙ্গীর হোসেন বলেন, এ প্রবন্ধগ্রন্থটি বিশেষ করে অনার্স-মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীদের সহায়কগ্রন্থ হিসেবে পাঠের উপযোগী। অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজকর্ম এবং ইতিহাস বিষয়ের শিক্ষার্থীদের কাজে লাগবে। সাথে লেখকের আরেকটি গ্রন্থ সংযোজন করলে আরো বেশি কার্যকর হবে তা হলো, 'মার্কসবাদ:প্রেক্ষিত বাংলাদেশ' গবেষণা গ্রন্থটি পাঠ করলে। এ বইটিতে মার্কসসহ কয়েকজন অর্থনীতিবিদ ও দার্শনিকদের বক্তব্য ও ব্যাখ্যা প্রাসঙ্গিক হিসেবে সংযোজন করা আছে।  কার্ল  মার্কস, লেনিন, এঙ্গেলসের  মৌলিক  লেখা ও মার্কসীয় তত্ত্ব সাধারণ পাঠকের বুঝে উঠতে অনেকটা কঠিন। এ দুটো গ্রন্থ পাঠ করলে যে কোন পাঠক চোখ বুলালে মার্কস,এঙ্গেলস, লেনিনের মৌলিক বইগুলো পড়তে সহজ হবে। 

উল্লেখ্য, জাহাঙ্গীর হোসেন মার্কসীয় চর্চা কৈশোর কাল থেকেই করছেন। বর্তমানে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার, চাঁদপুর লেখক পরিষদ-এর সভাপতি, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এবং বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি।

আপনার জেলার সংবাদ পড়তে