সম্প্রতি চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া এলাকায় মাদকবিরোধী মিছিল ও অপ্রীতিকর ঘটনার জের ধরে স্থানীয় বিএনপি নেতা জাইদুল ইসলামের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ। এই অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাইদুল বলেছেন,আমাকে একটি পক্ষের লোক হিসেবে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে মিথ্যে ও বানোয়াট অভিযোগ এনে অপপ্রচার চারিয়েছে। এতে আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করা হয়েছে। আমি গুনাইগাছা ইউনিয়নের বিএনপির সাবেক সদস্য হিসেবে দলের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে এলাকার মানুষের সাথে চলাফেরা করছি। অথচ আমার প্রতিপক্ষ আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যে ও মনগড়া,বানোয়াট অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করেছে। এতে করে আমার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমি সকল প্রকার সামাজিক অপরাধ,মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সর্বদাই অবস্থান করি। কোন প্রকার অন্যায় কাজের সাথে আমি কোন দিন জড়িত হইনি। ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো। গত ২০ জুন চরপাড়া সাহেব বাজারে অনুষ্ঠিত মাদকবিরোধী মিছিল ও অপ্রীতিকর ঘটনায় আমাকে জড়িয়ে যে তথ্য প্রচার করা হয়েছে,তার কোন ভিত্তি নেই। যা সম্পূর্ণ মিথ্যে। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে। আমি বিএনপির একজন কর্মী হিসেবে বলতে চাই,আগামীতে আমার নেতৃত্বকে বাধাগ্রস্থ করার জন্য আমার প্রতিপক্ষ নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে যে অপপ্রচার করা হয়েছে বা হচ্ছে,তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।