আগামী স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বরিশালের নদীবেষ্টিত মুলাদী উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বর্তমানে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে কে হচ্ছেন প্রার্থী। তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন সর্বস্তরের ভোটাররা। অতীতের মতো না ভেবে সৎ, বিনয়ী ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রার্থীকে বেঁছে নিতে উপজেলা সদর থেকে শুরু করে গ্রাম ও পাড়া মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে সবখানে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ ভোটার থেকে শুরু করে সর্বস্তরের ভোটারদের আলোচনায় নদীবেষ্টিত মুলাদীবাসির আস্থার প্রতীক হিসেবে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর তালিকায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মো. শিহাব উদ্দিন।
কে এই শিহাব উদ্দিন : একজন সফল শিল্পপতি, সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী হিসেবে তিনি (শিহাব উদ্দিন) দীর্ঘদিন থেকে অবহেলিত মুলাদীবাসির ভাগোন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। ফলে সাধারণ মানুষের কাছে তিনি এখন আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছেন। ব্যবসায়িক সফলতার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকান্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদানসহ নানা মানবিক কর্মকান্ডের কারণে ইতোমধ্যে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। রাজনৈতিকভাবেও তিনি বেশ সক্রিয়। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মুলাদী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের সাংগঠনিক কার্যক্রমে তার ভূমিকা স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রশংসিত। মুলাদী উপজেলা বিএনপি থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন, দলীয় রাজনীতিতে শিহাব উদ্দিন পেশকারের গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা তাঁকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের বোনের ছেলে হয়েও তিনি পারিবারিক পরিচয় না দিয়ে নিজের কর্ম, সততা ও জনসম্পৃক্ততার কারণে মুলাদী উপজেলাবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় ব্যক্তি হিসেবে বিশেষ স্থান করে নিয়েছেন। যেকারণে দীর্ঘদিনের অবহেলতি মুলাদী উপজেলার উন্নয়নে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য গোটা উপজেলাবাসী শিহাব উদ্দিন পেশকারের পক্ষে ইতোমধ্যে গণসংযোগ ও প্রচার-প্রচারনা শুরু করেছেন। দলীয় নেতাকর্মী ও সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের ভোটাররা জানিয়েছেন, শিহাব উদ্দিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে মুলাদী উপজেলার উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও সামাজিক নিরাপত্তায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি শিহাব উদ্দিনের ঘোষিত বেকার তরুণ ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক উন্নয়ন পরিকল্পনাগুলো ইতোমধ্যে পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোচিত হয়েছে। যেকারণে গোটা উপজেলার তরুন ও যুবক ভোটাররাও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে শিহাব উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে মাঠে নেমেছেন। শিহাব উদ্দিন পেশকারের বাবা আব্দুল জলিল পেশকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন। পরবর্তীতে তিনি মুলাদী উপজেলার কাজিররচর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। বাবার আদর্শ ও মামা অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্দেশে তিনি অবহেলিত মুলাদী উপজেলাবাসির জন্য দীর্ঘদিন থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রচারবিমুখ শিহাব উদ্দিন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকা-১৮ আসনের ঢাকাস্থ বরিশালবাসী বিএনপি পরিবারের সভাপতি, সিএনজি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এবং বাংলাদেশ লাইভ এন্ড সিল ফুড স্কোটার অ্যাসোসিয়েশনের সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।