মান্দ্রা ফ্রেন্ডস সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) :
| আপডেট: ২৭ জুন, ২০২৬, ০৮:১৭ পিএম | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০৮:১৭ পিএম
মান্দ্রা ফ্রেন্ডস সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা জোড্ডা পশ্চিম ইউনিয়ন মান্দ্রা এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মান্দ্রা ফ্রেন্ডস সোসাইটি। শনিবার সকালে সংগঠনের তত্ত্বাবধানে এবং সাংবাদিক রাশেদ হোসাইনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মান্দ্রা আশিরপাড় নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা, মান্দ্রা বর্ণমালা স্কুল, মান্দ্রা হযরত বড় পীর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও মান্দ্রা আল হেরা মডেল মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডাঃ শাহজাহান মজুমদার, নাজমুল হক মিঠু, মান্দ্রা ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা শহিদুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য গাজী মিজানুর রহমান, মান্দ্রা হযরত বড় পীর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সভাপতি মাস্টার ইয়াছিন আরাফাত, বিশিষ্ট ব্যবসায়ী লিটন মজুমদার, ফেস দ্যা পিপল ও দৈনিক প্রতিদিনের কাগজ-এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাশেদ হোসাইন, সংগঠনের সভাপতি কামরুল হাসান এবং সদস্য ইয়াছিন আরাফাত, ইউসুফ, প্রিয়াস, ইস্রাফিল, জিহাদ, তারেকসহ অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সামাজিক উদ্যোগের বিকল্প নেই। একটি গাছ শুধু প্রকৃতিকেই সমৃদ্ধ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশও নিশ্চিত করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তারা। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য সুমন মজুমদার, মান্দ্রা গ্রাম রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সভাপতি মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মিনহাজুর রহমান মারুফ, প্রবাসী সাইফুল ইসলাম, হিরন আহমেদ ও স্বপন আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। তারা জানান, ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে