নওগাঁর রাণীনগরে রাতে মোটরসাইকেল চুরি এবং ভোরে থ্রি পিস,কালো প্যান্ট পরে মুখ বেঁধে অভিনব কায়দায় স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। এসময় ছিনতাইকারীদের মারধরে মিশুক প্রামানিক (২৪) নামে এক যুবক আহত হয়েছে।তাকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে এবং রোববার ভোরে পৃথক পৃথকভাবে এসব ঘটনা ঘটে।খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
ছিনতাইকারীদের কবলে পরা উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামের শহিদুল ইসলাম বাবুর ছেলে মিশুক প্রামানিক জানান,রাতে তার নানা মারা যাবার খবর পেয়ে ভোর অনুমান পৌনে চারটায় একটি টমটম ভাড়া করে বাবা-মা ও পরিবারের লোকজনকে সাথে নিয়ে পার্শ্ববতি আত্রাই উপজেলার তিলাবুদুরি গ্রামে যাচ্ছিলেন। এসময় পথি মধ্যে রাণীনগর উপজেলার আলোপাড়ার মোড় নামকস্থানে পৌছলে থ্রি পিস ও কালো প্যান্ট পরা এবং মুখ বাঁধা তিনজন ছিনতাইকারী সড়কে বাঁশ ফেলে দিয়ে পথরোধ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করে কাছে থাকা ২৩হাজার টাকা এবং মা মেরিনা বিবির গলায় থাকা পাঁচ আনা স্বর্ণের মালা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে জানতে পেরে স্থানীয় লোকজন এসে মিশুকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। এঘটনার খবর পেয়ে ভোরেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
অপর দিকে উপজেলার খাগড়া গ্রামের শমসের আলীর ছেলে জহুরুল ইসলাম (৬২) বলেন, তিনি অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। সেই সুবাদে দীর্ঘ দিন ধরে উপজেলার কুজাইল বাজারেএকটি চেম্বারে বসে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। প্রতিদিেিনর ন্যায় শনিবার মোটরসাইকেল নিয়ে বাজারে গিয়ে চেম্বার এলাকায় ডিসকভার ১০০সিসি মোটরসাইকেল রেখে মসজিদে এশার নামাজ আদায় করেন। এর পর নামাজ শেষে বের হয়ে দেখেন তার মোটরসাইকেল চুরি হয়ে গেছে। এঘটনায় রাতেই তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,ছিনতাইয়ের খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এসব ঘটনায় মামলারুজুসহ জরিতদের ধরতে এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।