চাটমোহরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৪:২৯ পিএম
চাটমোহরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

সারা দেশের মতো পাবনার চাটমোহরেও অনুষ্ঠিত হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। গতকাল রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল। এ উপজেলাতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে ৪৫ হাজার ৮১৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৫৮০ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ৪০ হাজার ২৩৭ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২৬৪টি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে