কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ব্যাক্তিকে আটক

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ২৮ জুন, ২০২৬, ০৫:০৯ পিএম | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৫:০৯ পিএম
কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ব্যাক্তিকে আটক

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রশান্ত কুমার নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ২ টার দিকে কালীগঞ্জ শহরের কলেজপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক প্রশান্ত কুমার কলেজপাড়ার বাসিন্দা । 

স্থানীয়রা জানায়, রোববার বেলা ১২ টার দিকে কলেজপাড়ার একটি চায়ের দোকানে সনাতন ও ইসলাম ধর্মের কয়েক ব্যক্তি ধর্ম সম্পর্কে আলোচনা করছিল । সে সময় প্রশান্ত কুমার নামের ওই ব্যক্তি ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করলে মুসলমানদের ভিতর ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয় । ঘটনার সময় কয়েকজন সনাতন ধর্মলম্বীরা প্রশান্তের কথার প্রতিবাদ করে মুসলমানদের প্রতি শান্ত থাকার আহ্বান জানান। ক্রমেই পরিস্থিতি খারাপের দিকে গেলে কালীগঞ্জ থানা পুলিশ প্রশান্তকে আটক করে থানায় নিয়ে আসে।  এ ব্যাপারে কালীগঞ্জ থানার এসআই আ খ ম মনিরুজ্জামান বলেন, ঘটনা শুনে ওই ব্যক্তিকে থানা হেফাজতে আনা হয়েছে। আপাতত আমি এটুকু বলতে পারবো ।

আপনার জেলার সংবাদ পড়তে