রংপুরের পীরগাছায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস-২৬’ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী পাটনার কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টনার কংগ্রেস প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়।
এসময বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উদ্ভিদ সংরক্ষণ বিভাগের উপপরিচালক মাহামুদা খাতুন, বিভাগীয় উপ-পরিচালক (শস্য) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল, উপজেলা এনপিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন। এর আগে অতিথিবৃন্দ ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং কৃষি প্রযুক্তিকরণে কয়েকটি স্টল পরিদর্শন করেন। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, সংবাদকর্মী ও সুধীজন অংশ নেন।