নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনের অবকাঠামো উন্নয়নে সংস্কার ও আধুনিকায়নের কাজ করা হলেও দুই নম্বর প্ল্যাটফর্মে নির্মাণ করা হয়নি যাত্রী ছাউনি। ফলে রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি।