সৈয়দপুরে দক্ষতা উন্নয়নে সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৬:৪৭ পিএম
সৈয়দপুরে দক্ষতা উন্নয়নে সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন সৈয়দপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সমাপনি অনুষ্ঠানের আয়োজন ছিল। ওই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী প্রান্তিক পেশাজীবীদের যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, কর্মক্ষেত্রে আচরণ, দলগত কাজ, আত্মবিশ্বাস বৃদ্ধি, সময় ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার বিভিন্ন কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে কামার,কুমার,বাঁশ, বেত শিল্পী,মুচি সম্প্রদায় অংশ নেয়। প্রশিক্ষণ শেষে ৩০ জন প্রশিক্ষনার্থীর প্রত্যেককে অনুদান দেয়া হয় ২৮ হাজার করে টাকা। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও সৈয়দপুর পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে কারিগরি দক্ষতার পাশাপাশি সফট স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল ও কর্মদক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথিরা বলেন, সরকারের এ উদ্যোগ প্রান্তিক পেশাজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তারা। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পেরেছেন এবং ভবিষ্যতে কর্মজীবনে এর সুফল পাবেন বলে আশা করছেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা, প্রশিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। এটির আয়োজন ও বাস্তবায়নে ছিল সৈয়দপুর উপজেলা সমাজসেবা কার্যালয়। গত  ১৬ জুন থেকে শুরু হয়ে ২৫ জুন পর্যন্ত ওই প্রশিক্ষণ চলে সৈয়দপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে।

আপনার জেলার সংবাদ পড়তে