ভোলার দৌলতখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভ্যার্চুয়ালি যুক্ত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। সোমবার (২৯ জুন) দুপুর ২ টার সময় উপজেলার জয়নুল আবদীন ল্যাবরেটরী হাইস্কুল মাঠে লেইস প্রকল্লের অধীন ফলজ, বনজও ঔষধি গাছের বৃক্ষরোপন এ কর্মসূচির আয়োজন করা হয়। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি এ প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,
নবী করীম (স:) অনেক গাছ রোপন করেছেন। গাছ পরিবেশ ঠান্ডা রাখে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবের আরাফাত ময়দানে এক লাখ নিম গাছের চারা রোপণের জন্য পাঠিয়েছিলেন। বর্ষায় যে অনুপাতে বৃষ্টি হওয়ার কথা এখন তা হচ্ছে না। আমার ছোট ছোট ভাই ও বোনেরা, তোমরা প্রতিবছর এক একটি করে গাছ লাগাবে। তোমাদের নতুন ভাই, বোনের নামেও গাছ লাগবে। তোমরা ধীরে ধীরে বড় হবে গাছও বড় হবে। প্রতি বছর বর্ষায় স্কুলের আঙ্গিনায় অথবা তোমাদের বাড়িতে যেখানেই হোক একটি করে গাছের চারা রোপন করবে।
সাজসজ্জায় সুসজ্জিত ও জাঁকজমকপূর্ণ আয়োজিত আড়ম্বর এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিবুল হাসান, একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার, জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, জয়নুল আবদীন ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি খালেদা খানম, প্রধান শিক্ষক আবদুল্লাহ আল নোমান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও প্রধানমন্ত্রীর উদ্বোধনী এ অনুষ্ঠান সফল ও স্বার্থক করে তুলতে সাধারণ লোকজনও অনুষ্ঠানে যোগদান করেন। পরে স্কুল আঙ্গিনায় একটি গাছের চারা রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান বাচ্চু মোল্লা, বিদ্যালয়ের সভাপতি খালেদা খানম ও হালিমা খাতুন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনিরুল ইসলাম।