শৈলকুপার বগুড়া গ্রামে সামাজিক বিরোধ নিয়ে আওয়াল মেম্বার ও জামিরুল ইসলামের সমর্থকদের মধ্যে গত ২৮ জুন ভোরে সংর্ঘষের ঘটনা ঘটে।
সংর্ঘষে আহত দাবী করে একেন মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ শৈলকুপা হাসপাতালে ভর্তি হয়।তার শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শৈলকুপা থেকে কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া থেকে সোমবার দিবাগত রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেকর্ড করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একেন মোল্লা মারা যায়। নিহতের ছেলে আবেদ আলি জানান সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষে আহত হলে আমার বাবা একেন মোল্লাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কুষ্টিয়া হাসপাতালেরেফার্ড করে চিকিৎসক। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে প্রতিপক্ষ জামিরুল ইসলাম দাবী করে বলেন নিহত বৃদ্ধ একেন মোল্লা বেশ কিছু দিন যাবৎ অসুস্থ ছিলেন। তাকে ২৮ তারিখে হাসপাতালে ভর্তি করা হয় ঠিকই কিন্তু তার শরিরে আঘাতের কোন চিহ্ন ছিলোনা। রাজনৈতিক ফায়দা লুটতে একটি স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শৈলকুপা থানার ওসি মো: হুমায়ুর কবির মোল্লা জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।