চলছে ফুটবলের সবচেয়ে বড় আসর। এ আসর ঘিরে ঝিনাইগাতীর একদল খুদে শিক্ষার্থী সোমবার (২৯ জুন ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে খেলার জন্য একটি ফুটবল আবদার করেন। খুদে শিক্ষার্থীদের সেই ছোট্ট চাওয়া পূরণ করতে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। খুদে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দিয়ে তিনি আনন্দ প্রকাশ করেন এবং তাদের খেলাধুলার প্রতি আগ্রহকে উৎসাহিত করেন।
এ সময় ইউএনও মো. আল-আমীন বলেন, শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার সঙ্গে সম্পৃক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি খারাপ সঙ্গ ও মাদকের মতো সামাজিক অবক্ষয় থেকেও দূরে থাকতে পারবে। তিনি আরও আশা প্রকাশ করেন, খেলাধুলার মাধ্যমে খুদে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব ও সুন্দর মানসিকতার বিকাশ ঘটবে।