মেলান্দহে বিদায় সংবর্ধনা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০৪:৩৩ পিএম
মেলান্দহে বিদায় সংবর্ধনা

জামালপুরের মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল আলীম সাহেবের অবসর জনিত বিদায় সংবর্ধনা ৩০ জুন বেলা ১১ টায় স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, এসএমসির সদস্য শহিদুল্লাহ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামাল, সহকারী শিক্ষক আব্দুল্লাহ, বিদায়ী অফিস সহকারী আব্দুল আলীম, কর্মচারীদের পক্ষে আব্দুল কাদের, শিক্ষার্থী আপন, ফাতেমা তুজ জোহরা রাইসা প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে