নীলফামারীর ডিমলায আস-সাকিনাহ নাশিদ একাডেমি আয়োজিত নাশিদ প্রতিযোগিতা ২০২৬ এর আবেদন ফরম বিতরন করা হচ্ছে। এত মাদ্রাসা ভিত্তিক হামদ, নাত, ইসলামী গজল এর প্রতিযোগিতায় আবেদন ফরমের মাধ্যমে দেশ বিদেশের যে কউে অংশ গ্রহন করতে পারবে। তবে মেয়েদের ক্ষেত্রে ৫ম শ্রেনী পর্যন্ত অংশ গ্রহনের সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে অংশ গ্রহনকারী চ্যাম্পিয়ানকে নগদ ৫ হাজার টাকা ও ক্রেস্ট সনদ, ১ম রানার্স আপকে নগদ ৩ হাজার টাকা ও ক্রেস্ট সনদ,২য় রানার্স আপকে নগদ ২ হাজার টাকা ও ক্রেস্ট সনদ,৩য় রানার্স আপকে নগদ ১৫শ টাকা ও ক্রেস্ট সনদ,৪র্থ থেকে ১০ম স্থান পর্যন্ত ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হবে।
অনুষ্ঠানটি আগামী(০৬ আগষ্ট ২০২৬ইং সকালঃ ৯ঃ০০ টায়) অনুষ্ঠিত হবে।